Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১০:৪৭

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনের মেঘলা আবহাওয়ার ধারাবাহিকতায় আজ আবারও কালবৈশাখীর তীব্রতা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এ সময় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫° সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৮ শতাংশ, যার ফলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

বিজ্ঞাপন

দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা দমকা হাওয়ায় ৪০-৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। গত বুধবারের কালবৈশাখীর পর আজকের এই সম্ভাব্য বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি আনলেও ঝোড়ো বাতাসের কারণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩ মিনিটে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর