Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না, এমন বক্তব্য দেননি আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১২:২৪ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৪:৫৩

ছবি: সংগৃহীত।

ঢাকা: ‘কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি- ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না’। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট’- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো, এমন কোনো বক্তব্য দেননি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানিয়ে এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে আইজিপি আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে ‘কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি- ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না’। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট’- এ মর্মে একটি ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন

আইজিপি কোথাও এ ধরনের কোনো বক্তব্য দেননি। এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।