Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৯:০৮

ঢাকা: দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। কক্সবাজারে ৬টা ১৬ মিনিটে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।

এর আগে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল বুধবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সেখানে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। এছাড়া, গতকাল বৃহস্পতিবার আফগানিস্তান, নাইজার ও মালি তিনটি দেশে পালিত হয় ঈদুল ফিতর। তাদের সঙ্গে মিলে দেশের চাঁদপুরের একটি গ্রামেও ঈদ পালিত হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর