Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা আজ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১০:৩১ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১১:১৬

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি।

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া বিভিন্ন অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত বিশেষ কমিটির প্রথম সভা বসছে মঙ্গলবার (২৪ মার্চ)।

‎সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বেলা ১১টায় এই পর্যালোচনা বৈঠক শুরু হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

কমিটির অন্য সদস্যরা হলেন-মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, এম ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, নওশাদ জামির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম।

এর আগে, গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

‎‎কমিটির মূল কাজ হলো, বিগত অন্তর্বর্তী সরকারের সময় প্রণয়ন করা ১৩৩টি অধ্যাদেশ গভীরভাবে বিশ্লেষণ করা। আর এসব অধ্যাদেশের মধ্যে কোনগুলো আইনে রূপান্তরিত হবে এবং কোনগুলো বাতিল করা প্রয়োজন, তা নির্ধারণ করা মূল লক্ষ্য।

‎সংসদীয় নিয়ম অনুযায়ী, অধিবেশন শুরুর প্রথম দিন থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের ভাগ্য চূড়ান্ত করতে হবে।

‎উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে আইনমন্ত্রী আসাদুজ্জামান এই অধ্যাদেশগুলো সংসদের টেবিলে উত্থাপন করেন। এরপরই এগুলো পর্যালোচনার প্রক্রিয়া শুরু হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর