Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সরকার ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১২:৪৬ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৩:০৯

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করবে সরকার। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

এই কমিটি সংসদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন বিষয়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব পেয়েছে বিশেষ কমিটি।

বিজ্ঞাপন

কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রথম অধিবেশ বসেছে ১২ মার্চ পরবর্তী অধিবেশন বসবে ২৯ মার্চ। এরই মধ্যে ১৫ দিন অতিবাহিত হয়েছে। বাকী ১৫ দিনে যা করা যায় সেটুকু আমরা ব্যবস্থা করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো বিস্তারিত আলোচনা করতে হবে।

তেল না পেয়ে পেট্রোল পাম্পে হামলা করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হয়তো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো হয়েছে। আমরা সেগুলো এড্রেস করছি।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো