ঢাকা: দেশের জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা এবং সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বিশেষ সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দফতরে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হয়ে প্রথমে কিছু দাফতরিক কাজ সম্পন্ন করেন। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত স্মারক ডাক টিকিট উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এই সভায় অংশ নেন।
সভায় দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি আমদানির বিভিন্ন উৎস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।