Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৭ দিনে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫টি ফ্লাইট বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২০:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত  আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ থাকার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৭ দিনে ৭৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আগামীকাল ২৬ মার্চ পর্যন্ত নিরাপত্তা জনিত কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত  আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানে ৭৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২৬ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ২টি এবং জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি ফ্লাইট।

এদিকে, ফ্লাইট বাতিলের এই পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট পরিচালিত ও পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা ছিল ১ হাজার ১৫টি। এ সময়ে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী বিভিন্ন ফ্লাইট চলাচল করেছে।

মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, ২৬ মার্চ মোট ৫০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ২২টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি ফ্লাইট রয়েছে। ইউএইগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাই ১২টি, আবুধাবি ২টি এবং শারজাহগামী ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর