Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ০৯:৩৬ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৯:৪০

শহিদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা।

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৬ মার্চ) সকালে, রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহিদ জিয়ার সমাধিতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আনুষ্ঠানিকতা শেষে বিএনপি চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

পরে, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে শহিদ সকল বীর সন্তানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আজ মহান স্বাধীনতা দিবস
২৬ মার্চ ২০২৬ ০৮:৫৯

আরো

সম্পর্কিত খবর