Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ফেরীঘাটে বাস দুর্ঘটনায় ২৪ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১০:৪৯ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১২:০৯

মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া।

ঢাকা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে ফেরীঘাটে বাস দুর্ঘটনা ঘটে। বাসটি নদীতে পড়ে ৬০ ফিট গভীরে চলে যায়। এরপর দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে রাত ১২ টা ৩৮ মিনিটে বাসটি উদ্ধার করা হয়।

তালহা বিন জসিম বলেন, বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিল। বাসটি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে (পুরুষ ৬ জন, মহিলা ১৩ জন, শিশু ৫ জন ছেলে শিশু ৪, মেয়ে শিশু ১ জন)। এছাড়া, এর মধ্যে ৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে (পুরুষ ৩ জন, মহিলা ৫ জন)। এর ভেতর ২ জন নারীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২৪ মরদেহের মধ্যে ফায়ার সার্ভিস ২১ জনের, স্থানীয় জনতা কর্তৃক ২ এবং নৌবাহিনীর ডুবুরি কর্তৃক ১ জনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, ডুবুরি ১০ জন এবং সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন অংশ নেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর