ঢাকা: যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওস্থ জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিশেষ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ পরিদর্শন করেন তিনি।
বর্ণাঢ্য কুচকাওয়াজ উপলক্ষ্যে সকাল থেকেই জাতীয় প্যারেড গ্রাউন্ড ছিল উৎসবমুখর। রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ
রপর একটি সুসজ্জিত খোলা জিপে চড়ে রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শন করেন। সশস্ত্র বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট, পুলিশ, আনসার ও ভিডিপি এবং বিএনসিসি-এর সদস্যরা রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় অভিবাদন জানান।