Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা দিবসে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বকে শক্তিশালীর প্রত্যাশা মার্কো রুবিওর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১২:৪০ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৩:০৯

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জনগণের কল্যাণে আমাদের অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার ( ২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেয়া এক বার্তায় তিনি এই প্রত্যাশা করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে আপনাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ যখন তার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করছে, ঠিক তখনই এই উদযাপনটি অনুষ্ঠিত হলো। একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন স্বপ্নে প্রোথিত বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দেয়। আমরা উভয় দেশের জনগণের কল্যাণে আমাদের অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করি। বাংলাদেশ যখন এই ঐতিহাসিক মুহূর্তটি উদ্‌যাপন করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর