Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির ডিসি মিডিয়াসহ ৩ পদে রদবদল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৪:৫২ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৬:১৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে রদপদল করা হয়েছে। এরমধ্যে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, ডিএমপির পরিবহন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে মিডিয়া এণ্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) হিসেবে এবং উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পরিবহন বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া একই আদেশে ডিএমপির পিএণ্ডআর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওয়ালিউল ইসলামকে গোয়েন্দা সাইবার এণ্ড স্পেশাল ক্রাইম বিভাগে (উত্তর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত সপ্তাহে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমানকে বদলি করে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর