Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারা বছর মৃত ভোটার বাদ দেবে ইসি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ২০:৩৫

ঢাকা: এখন থেকে সারা বছর মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে, শুধু ভোটার তালিকা হালনাগাদের সময় মৃত ভোটারদের বাদ দেওয়া হতো।

‎রোববার (২৯ মার্চ) ইসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে একটি বৈঠক হবে বলে জানা গেছে।

‎বৈঠকে সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া কার্যকর করতে প্রয়োজনীয় প্রস্তাব ও সুপারিশ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

‎এর আগে, ২০২৫ সালে হালনাগাদের সময় ২১ লাখের মতো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছিল।

‎ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর