Friday 08 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৬:১৫

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে, ‘এখন শুধু এটুকুই বলার বাকি। হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনাকে ছাড়া।’

হাসনাত আবদুল্লাহর এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। মূলত গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোর যে আমূল পরিবর্তনের দাবি উঠেছিল, হাসনাতের এই মন্তব্য সেই দাবিকেই ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ শুরু থেকেই ছিলেন সক্রিয়। যদিও এই নির্দিষ্ট পোস্টটি ঠিক কোন প্রেক্ষাপটে বা কার উদ্দেশ্যে করা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর