Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের পথে হাঁটছে জামায়াত: আবদুস সালাম

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৬:০০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

ঢাকা: বিগত ১৭ বছর আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করেছে এবং যে রাজনৈতিক সংস্কৃতি লালন করেছে, জামায়াতে ইসলামীও বর্তমানে সেই একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর একটি সাংস্কৃতিক সংগঠনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিপুল অর্থ ব্যয় করেছে, আর বর্তমানে আরেকটি রাজনৈতিক শক্তিও একই পথে হাঁটছে।

তার মতে, বিএনপি বর্তমানে দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে জনগণের সমর্থনে টিকে আছে। তিনি অভিযোগ করেন, জামায়াত ও আওয়ামী লীগ উভয়েই পরোক্ষভাবে পাকিস্তানকে হৃদয়ে ধারণ করে এবং দেশকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে। সংসদে জাতীয় সংগীত বাজার সময় তাদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

বিজ্ঞাপন

প্রশাসক আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের রাজনৈতিক দর্শনের কথা স্মরণ করে তিনি বলেন, রাজনীতি দিয়েই আওয়ামী লীগকে যেমন মোকাবিলা করা হয়েছে, তেমনি জামায়াতকেও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। তারেক রহমানের নেতৃত্বের কারণেই আধিপত্যবাদী শক্তি সফল হতে পারেনি বলেও তিনি তার বক্তব্যে দাবি করেন।