Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

৯ এপ্রিল দুই জেলায় সাধারণ ছুটি

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১১:১৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (রুলস অব বিজনেস ১৯৯৬)’ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার প্রেক্ষিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) ও ১৪৫ (শেরপুর-৩) শূন্য আসনে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষিত হয়। অন্যদিকে, নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যুতে ১২ ফেব্রুয়ারি ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে একইসঙ্গে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর