Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথ রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৬:৫৬

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য (এমপি) রোববার (১২ এপ্রিল) শপথ গ্রহণ করবেন।

শনিবার (১১ এপ্রিল) সংসদ সচিবালয় সূত্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে বেলা ১২টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ বাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পিকারের কাছে শপথ নেওয়ার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করবেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে দুই জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তারা দুইজনেই বিএনপি মনোনীত প্রার্থী। উভয় আসনেই তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর