দেশে গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৫ শিশু।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৪ শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং সন্দেহজনক হামে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪২৮ শিশুর মধ্যে নিশ্চত হামে ১৫০ শিশু এবং সন্দেহজনক হামে ১২৬৮ জন শিশু শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১৭৯ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১৫১ জন এবং নিশ্চিত হামে ২৮ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।