ঢাকা: বাংলাদেশের বেসরকারি হজ ব্যবস্থাপনায় এক নতুন মাইলফলক স্থাপিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে হজযাত্রীদের জন্য নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রেস মিট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ৫ টায় পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্ট, (রিক্রিয়েশন হল-৭তলা) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা এবার তাদের নুসুক কার্ড গ্রহণ করবেন, যা তাদের পবিত্র হজ যাত্রাকে আরও সহজ, নিরাপদ, সুশৃঙ্খল এবং নির্বিঘ্ন করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন– ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন– এম. রাশিদুজ্জামান মিল্লাত, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এম. ইয়াসের খান চৌধুরী, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
ড. মাহদি আমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র, প্রধানমন্ত্রীর কার্যালয়, এম. ডি. শামীম কায়সার লিংকন, এমপি, সদস্য, হজ মনিটরিং কমিটি-২০২৬
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন– এহসান কাতেব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রাওয়াফ মিনা
লুয়াই ফয়সাল আবদুল্লাহ খান, হেড অব রাওয়াফ মিনা সার্ভিস সেন্টার।
এছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এই উদ্যোগটি লীড এজেন্সি আমিন ট্রাভেলস এন্ড ট্যুরস এর সঙ্গে সমন্বয়কারী এজেন্সিসমূহ ও হাব এর সহযোগিতায়, এবং রাওয়াফ মিনার সমন্বয়ে বাস্তবায়িত হচ্ছে।
আয়োজকরা মনে করেন, এই উদ্যোগ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় আধুনিক, ডিজিটাল ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।