Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষের আয়োজনে প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৫:৫৪

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

ঢাকা: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষের উপলক্ষ্যে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠানটি আয়োজন করে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। বাংলাদেশের জাতীয় জাদুঘরে আয়োজিত হয় অনুষ্ঠানটি। এতে প্রকৃতি ও ঋতু পরিবর্তন থেকে অনুপ্রাণিত নৃত্য, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি, আবৃত্তি ও চিরায়ত জারি গানসহ ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির নিদর্শনস্বরূপ বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এ উৎসবগুলোকে ভারত ও বাংলাদেশের মাঝে বিদ্যমান গভীর শিকড়যুক্ত অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন প্রণয় ভার্মা, যা দুই দেশের সমাজ ও জনগণকে নিবিড়ভাবে সংযুক্ত করে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর