Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপ্রিল ও মে মাসের জ্বালানির পূর্ণ মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ২০:৩৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০০:২৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

চট্টগ্রাম: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে। এপ্রিল ও মে মাসের জন্য দেশে জ্বালানি পূর্ণ মজুত রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বর্তমানে জুন মাসের চাহিদা মাথায় রেখে জ্বালানির পর্যাপ্ত মজুত নিশ্চিত করার চেষ্টা চলছে। জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

পরিশোধিত জ্বালানি তেল সরবরাহও বাড়ানো হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিকল্প উৎসে অপরিশোধি জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।’

জ্বালানির বর্তমান পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে প্রাধান্য দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।

 

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর