Wednesday 21 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শান্তি-নিরাপত্তা ফোরামে অংশ নিতে সেনেগাল গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৮:২৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা: শান্তি ও নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম বি‌দেশ সফর।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠেয় ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নেবেন।

জানা যায়, ফোরামে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন। ফোরাম শেষে আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর