ঢাকা: আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য ও প্রশ্নপত্র গ্রহণকারী সংশ্লিষ্টদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড এবং ট্রেজারি থেকে যেসব শিক্ষক, কর্মচারী প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর- [email protected] ই-মেইলে পাঠাতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড এবং যেসব শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর এসব তথ্য আজ অফিস সময়ের মধ্যে নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।
এ বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।