Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালবাগ কেল্লা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৫:১১

ঢাকা: ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদারের অংশ হিসেবে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন রাজধানীর লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

মার্কিন বিশেষ দূত মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেন, যার পুনরুদ্ধারে অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন সহায়তা করেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।

চার্লস জে. হার্ডার ১৮ এপ্রিল তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। বিশেষ দূত চার্লস জে. হার্ডারের ঢাকায় আসার উদ্দেশ্য হলো শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়া।

বিজ্ঞাপন

হার্ডারের কার্যালয়ের লক্ষ্য হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ ও কল্যাণ রক্ষা ও উন্নয়ন করা।

সফরকালে বিশেষ দূত হার্ডার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন, যাতে বাংলাদেশের আগামী প্রজন্মকে সহায়তা করে এমন অংশীদারিত্ব আরও বিস্তৃত করা যায়।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর