Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১১:১৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১২:১৪

বগুড়া সার্কিট হাউসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

ঢাকা: বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, আজ সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। দীর্ঘ যাত্রাপথ শেষে তিনি নির্ধারিত সময়েই বগুড়ায় পৌঁছান। সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।

বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর পর ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে গোটা বগুড়া শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সার্কিট হাউস ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক তৎপরতায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। আজ দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। ওদিকে দীর্ঘ প্রতীক্ষিত প্রিয় নেতাকে নিজ জেলায় কাছে পেয়ে আনন্দিত স্থানীয় সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

চীনে পৌঁছেছেন মির্জা ফখরুল
২০ এপ্রিল ২০২৬ ১১:৪২

আরো

সম্পর্কিত খবর