Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সব স্থাপনায় প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প বাধ্যতামূলক করতে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেট
২০ এপ্রিল ২০২৬ ১৬:১৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এ রিটটি করেন। এতে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার সুরক্ষার স্বার্থে দেশের সব ধরনের স্থাপনায় তাদের প্রবেশগম্যতা নিশ্চিত করা জরুরি। এজন্য র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ এর পূর্ণাঙ্গ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে রিটে।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন, যেখানে ঢাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এখনো অনেক স্থানে চলাচল অপ্রবেশযোগ্য থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি সংযুক্ত করে রিটটি দায়ের করা হয়।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর