Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ১৩ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৮:৩৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২২:৫৪

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদ মর্যাদার ১৩ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) পুলিশি-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- ড. এ এফ এম মাসুম রব্বানী (ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ ঢাকা), মো. সাখাওয়াত হোসেন (অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ), বর্তমানে পলাতক মহা. আশরাফুজ্জামান (কমান্ড্যান্ট, ডিআইজি, পিটিসি, রংপুর), এ জেড এম নাফিউল ইসলাম (ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় সংযুক্ত), মোহাম্মদ আবুল ফয়েজ (ডিআইজি, নৌ পুলিশ, ঢাকায় সংযুক্ত), মো. মনিরুল ইসলাম (ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় সংযুক্ত)।

বিজ্ঞাপন

এছাড়া, মাহফুজুর রহমান (ডিআইজি, বর্তমানে বিপিএ, রাজশাহীতে বদলির আদেশপ্রাপ্ত), মো. মুনিবুর রহমান (ডিআইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকায় সংযুক্ত), ওএসডি হওয়া মো. ইকবাল হোসেন (ডিআইজি, বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত), শামীমা বেগম (ডিআইজি, পুলিশ অধিদফতর), মো. আবুল কালাম সিদ্দিক (ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা), মো. আমিনুল ইসলাম (ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা) এবং সালমা বেগম (ডিআইজি, এপিবিএন, পার্বত্য জেলাসমূহ)।

বিধি অনুযায়ী এই কর্মকর্তারা অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

ভূমিকম্পে কাঁপল দেশ
৭ জুন ২০২৬ ২৩:৫৫

আরো

সম্পর্কিত খবর