Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি সংশোধন
ঝুলে থাকা ৬৮ হাজার আবেদন দ্রুত শেষ করার নির্দেশ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ২২:৩৭ | আপডেট: ৪ মে ২০২৬ ১১:০২

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য মাঠ পর্যায়ে অপেক্ষমান প্রায় ৬৮ হাজার আবেদন দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩ মে) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের অপারেশন শাখা থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই বিশেষ আদেশ পাঠানো হয়। আগামী মে মাসের সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার আগেই পেন্ডিং থাকা সব ক্যাটাগরির আবেদনগুলোর কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে মাঠ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৭ হাজার ৮৬৪টি আবেদন ঝুলে আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন রয়েছে ‘খ’ ক্যাটাগরিতে, যার সংখ্যা ২৫ হাজার ৩১৮টি। এছাড়া ‘গ’ ক্যাটাগরিতে ১৯ হাজার ১২৭টি, ‘ক’ ক্যাটাগরিতে ১৬ হাজার ৪২১টি, ‘খ-১’ ক্যাটাগরিতে ৫ হাজার ৭২৫টি এবং ‘ক-ক’ ক্যাটাগরিতে ১ হাজার ২৭৩টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং এনআইডি সংশোধন প্রক্রিয়া গতিশীল করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হলে নাগরিক সেবার মান আরও উন্নত হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও গতি নিশ্চিত করতে কমিশন থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। আবেদনগুলো কেন ঝুলে আছে এবং কোনো আইনি বা কারিগরি জটিলতা রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমন্বয় সভার আগেই এই বিশাল সংখ্যক আবেদনের জট খোলার লক্ষ্য নিয়ে এখন কাজ করছে ইসি।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর