Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৪:১০

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন নুসরাত তাবাসসুম।

বুধবার (৬ মে) জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ নম্বর বিধি অনুযায়ী নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পাঠ করানো হয়।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নুসরাত তাবাসসুম সংসদীয় রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে রক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন। এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নুসরাত তাবাসসুমের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু হলো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর