ঢাকা: বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন করেছে সরকার। নতুন উপজেলাগুলো হলো– বগুড়ার ‘মোকামতলা’, কক্সবাজারের ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের ‘চন্দ্রগঞ্জ’।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক হয় বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বৈঠক শেষে জানানো হয়, বগুড়া সিটি করপোরেশন, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।