Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হজে জালিয়াতি রোধে সৌদি আরবের কঠোর পদক্ষেপ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৩:৫৩ | আপডেট: ১২ মে ২০২৬ ১৪:৪৮

ছবি: সংগৃহীত।

ঢাকা: হজ মৌসুমের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে সম্প্রতি মক্কায় রেসিডেন্সি পারমিট, হজ কার্ড ও ব্রেসলেট জাল করার দায়ে ১৮ জন প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে যে গ্রেফতারদের মধ্যে আফগান ও পাকিস্তানি নাগরিক রয়েছেন এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, হজ কার্ড বা পরিচয়পত্র জাল করার মতো অপরাধগুলো কেবল নিয়ম লঙ্ঘন নয়, বরং সাধারণ হজযাত্রীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য বড় ধরনের হুমকি। অবৈধভাবে হজে প্রবেশ ঠেকাতে এবং জালিয়াতি রুখতে প্রশাসন এখন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

বিজ্ঞাপন

সে সঙ্গে সৌদি জননিরাপত্তা বিভাগ দেশটির নাগরিক ও প্রবাসীদের হজের প্রতিটি নির্দেশনা ও আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড বা আইন লঙ্ঘনের ঘটনা নজরে এলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে। এ লক্ষ্যে মক্কা, মদিনা ও রিয়াদসহ প্রধান অঞ্চলগুলোতে জরুরি প্রয়োজনে ৯১১ নম্বরে এবং অন্যান্য স্থানে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত, লাখ লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যক্রম নির্মূল করতেই সৌদি প্রশাসন বর্তমানে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর