Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ২০:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

রোববার (২৪ মে) প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কে অবদান রাখার জন্য হাই কমিশনারকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী দায়িত্বের জন্য শুভকামনা জানান।

এদিন ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানান হয়েছে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, হাইকমিশনার উভয় দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও যৌথ উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

তারা দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোর আলোকে সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়েও সংক্ষেপে আলোচনা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর