Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন মামুনুর রশীদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৯:০৫

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সারাবাংলা

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভুঞা। সোমবার (২৫ মে) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভুঞাকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর