Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছর সৌদি আরবে হজ পালনে গিয়ে ৪২ বাংলাদেশির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১০:০৬

পবিত্র হজ পালনে সৌদি আরবে হাজিরা।ছবি: এএফপি।

ঢাকা: চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে সর্বশেষ আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

‎মঙ্গলবার (২ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের “হজ বুলেটিনের” তথ্য সূত্রে এসব জানা গেছে।

‎”হজ বুলেটিনের” তথ্য অনুযায়ী, গতকাল ১ জুন রংপুরের কোতোয়ালী’র মোছা: ফাতেমা বেগম নামে হাজি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎সৌদি আরবে গিয়ে মারা যাওয়া ৪২ জনের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন মহিলা। এর মধ্যে মক্কায় ৩২ জন এবং মদিনায় ১০ জন হাজি মৃত্যুবরণ করেছেন। জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিয়মানুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।

‎এদিকে, এ বছর হজের আনুষ্ঠানিকতা ও পরবর্তী সময়ে এখন পর্যন্ত সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সর্বমোট ২৪৫ জন হাজি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন হাজি। এর মধ্যে আন-নুর হাসপাতালে ৬ জন, আবির গ্রুপ হাসপাতালে ৫ জন, কিং আব্দুল আজিজ হাসপাতালে ৪ জন, আল হারাম ইমার্জেন্সি হাসপাতালে ২ জন, কিং ফয়সাল হাসপাতালে ২ জন এবং কিং আব্দুল্লাহ মেডিকেল সিটি হাসপাতালে ২ জন ভর্তি আছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর