Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পাদকদের নতুন সংগঠন ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’র আত্মপ্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৮:৪৪

দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান।

ঢাকা: সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন ও সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) গঠন করা হয়েছে। দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দৈনিক আমার দেশ কার্যালয়ে এক বৈঠকে বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকেরা এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশে সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশনের সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদার সম্পাদক শফিকুল আলম, মানব কণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজের সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ওসমান গনি মনসুর ও জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস উন নূর।

বিজ্ঞাপন

বৈঠকে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি এবং যত দ্রুত সম্ভব জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর