Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাশলেস লেনদেন বাড়াতে পিওএস মেশিনে কর ছাড়ের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৮:৪৪ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৯:৪৪

ঢাকা: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন আমদানিতে শুল্ক ও আগাম কর কমানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন।

প্রস্তাব অনুযায়ী, পিওএস মেশিন আমদানিতে বিদ্যমান ১০ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা এবং ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর (এটি) সম্পূর্ণভাবে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, প্রিন্টার ও মনিটর আমদানিতে বিদ্যমান সব ধরনের শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) আমদানিতে ৫ শতাংশ শুল্ক বহাল রেখে অন্যান্য কর ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবও বাজেটে রাখা হয়েছে।

সরকার জানিয়েছে, আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং আইটি খাতে কর্মসংস্থান বাড়াতেই এসব কর সুবিধা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর