Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কৃতি খাতে ৮২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৯:৫১

ছবি: সারাবাংলা

ঢাকা: ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে মোট ৮২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ।

বাজেটে সংস্কৃতি খাতে প্রস্তাবিত বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৪৮৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৪১ কোটি টাকা।

তুলনামূলকভাবে, ২০২৫-২৬ অর্থবছরে সংস্কৃতি খাতে প্রাথমিক বরাদ্দ ছিল ৮২৪ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা কমে দাঁড়ায় ৭৫৩ কোটি টাকায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর