Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন— তারেক রহমানকে শি জিনপিং

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৬:৪৬ | আপডেট: ২৬ জুন ২০২৬ ১৭:২১

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। ছবি: সংগৃহীত

ঢাকা: চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে বক্তব্যে প্রেসিডেন্ট শি জিনপিংকে তারেক রহমান চীনা ভাষায় বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, চাও সাং হাও’ যার মানে ‘শুভ সকাল’।

এ ছাড়াও তারেক রহমান চীনা প্রেসিডেন্টকে বলেন, আপনার মহান দেশ চীনে এসে আমি আনন্দিত।

৪ দিনের এই রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার (২২ জুন) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যান এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ২৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। সফর শেষ করে এরইমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীসহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই বিশেষ সফরটি দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কে এক নতুন দিগন্তের সূচনা করেছে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর