Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের সঙ্গে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে: মাহদী আমিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৮:১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, চার দিনের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াংসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছে।

শুক্রবার (২৬ জুন) চীনের বেইজিংয়ে অবস্থিত দিয়াওতাই হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, মোট ১৭টি সমঝোতা স্মারকের মধ্যে ১৩টি দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় পর্যায়ে সই হয়েছে। এ ছাড়া তিনটি সমঝোতা স্মারক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে চীনের বিভিন্ন অংশীজনদের মধ্যে এবং একটি সমঝোতা স্মারক বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় থাকা রাজনৈতিক দল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সই হয়েছে।

বিজ্ঞাপন

চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে সোমবার (২২ জুন) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যান এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনেও অংশ নেন। এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছেন। চীন সফর শেষ করে শুক্রবার (২৬ জুন ) বাংলাদেশ সময় বিকেল ৩টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সফরসঙ্গীরা।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর