Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৮:১৩ | আপডেট: ২৮ জুন ২০২৬ ১৮:২৮

ঢাকা: ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।

জানা গেছে, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছিল। জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রাথমিক চিন্তা থাকলেও, কারিগরি ও প্রশাসনিক কাজগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর