Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৩৭৫

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৮:৩৭

ডেঙ্গু। প্রতীকী ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩৭৫ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ৩৭৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন,  ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেটে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।’

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছরে এখনো পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছরে এখনো পর্যন্ত ১১ হাজার ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৩৮ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১০ হাজার ৪৯৪ জন।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর