Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ জেলায় নতুন পুলিশ সুপার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ২৩:৫২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: বিসিএস (পুলিশ) ক্যাডারের তিন কর্মকর্তাকে নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুরে নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

মো. হাবিবুর রহমানকে মাদারীপুর জেলার পুলিশ সুপার পদ থেকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে, মো. ফজলে এলাহীকে পিবিআই-এর পুলিশ সুপার পদ থেকে মাদারীপুরের পুলিশ সুপার এবং মুহাম্মদ তালেবুর রহমানকে ডিএমপির উপপুলিশ কমিশনার থেকে পিরোজপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর