Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিদ্যুৎমন্ত্রী টুকু

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

ঢাকা: ঠান্ডা ও ফ্লুজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বর্তমানে তিনি একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদিকের পাঠানো এক সংবাদ বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

চার-পাঁচ দিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভোগার পর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এদিকে বুধবার সকালে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার সর্বশেষ শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত হন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এক বার্তায় রাষ্ট্রপতির এই হাসপাতাল পরিদর্শনের বিষয়টি জানানো হয়।

বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর