Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কম্বোডিয়া থেকে উদ্ধার ৩৮ বাংলাদেশি দেশে ফিরবেন আজ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৬

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্কাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ বাংলাদেশি দেশে ফিরছেন আজ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পাচার হওয়া এসব ভুক্তভোগীদের মধ্যে ইতোমধ্যে ৫ জন মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং মামলা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

তাদের অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত কিছু বাংলাদেশি মানবপাচারকারী তাদের দেশে ফেরার পথে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ছাড়াও চাপ প্রয়োগ এবং দেশে ফেরত না যাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করেছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগীদের বক্তব্য, স্কাম কম্পাউন্ডে তাদের আটকে রেখে প্রতারণামূলক সাইবার কার্যক্রমে যুক্ত হতে বাধ্য করা হয়েছিল। এ জন্য দেশে ফেরার পর তাদের নিরাপত্তার পাশাপাশি আইনি সহায়তা, মানসিক সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিতের সঙ্গে অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন তারা।

 

বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর