Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আরব আমিরাতে বাংলাদেশি ভিসা বা‌তিলের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে‘

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৭

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশি ভুক্তভোগীদের বিষয়টি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যম ফেসবুকে এক পো‌স্টে এ কথা জানান তি‌নি।

নুরুল হক ব‌লেন, ‘সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল হওয়া চার হাজার বাংলাদেশিদের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আমরা অবগত। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

 

সারাবাংলা/একে/এআর