Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: ডা. শফিকুর

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৩

সংসদে বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ প্রণয়নের তীব্র বিরোধিতা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘র‌্যাব বিলুপ্ত করে কেবল নাম বদলে একই ধরনের নতুন বাহিনী গঠন করা হলে তা সাধারণ জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের আকাঙ্ক্ষা পূরণ করবে না।’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল, ২০২৬’-এর ওপর বক্তব্য দেওয়ার সময় বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কার্যপ্রণালি-বিধির আইন-প্রণয়ন-সংক্রান্ত কার্যসূচিতে বিলটি স্থায়ী কমিটির সুপারিশ বিবেচনার জন্য আনা হলে তিনি এটি পাসের বিরোধিতা করেন।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই আইনটি কোনো অবস্থাতেই পাস করা উচিত নয়। র‌্যাবের হাতে দেশবাসীসহ বহু মানুষ নিগৃহীত হয়েছে এবং অতীতে গুম ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে।’

তিনি বলেন, ‘নতুন বিলটিতে নাম পরিবর্তন ছাড়া মূল পরিকাঠামো, অবকাঠামো ও জনবলে তেমন কোনো মৌলিক পরিবর্তন আনা হয়নি।’ তিনি আরও বলেন, ‘এই আইন বা প্রস্তাবিত বাহিনীটি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা দেবে।’

তিনি আরও বলেন, ‘মাত্র কয়েকদিন আগেও পুরান ঢাকায় সংশ্লিষ্ট বাহিনীর বিতর্কিত একটি অভিযান সাধারণ মানুষের মনে একই আতঙ্ক ও উদ্বেগের বার্তা দিয়েছে। এই বিলটি পাস না করে প্রত্যাহার করা দরকার এবং সিভিল সোসাইটি ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে পুনরায় এ বিষয়ে ভেবে দেখা প্রয়োজন।’

সারাবাংলা/এফএন/এআর
বিজ্ঞাপন

জন্মদিনে রাজকীয় সাজে দীঘি
২৬ অক্টোবর ২০২৬ ১৫:২৩

আরো

সম্পর্কিত খবর