Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-১৭ আসনে মসজিদ-মন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

মসজিদের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা: রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্গত সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

বিজ্ঞাপন

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অনুদান প্রদান অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর