Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় বৃষ্টির আভাস থাকলেও বহাল থাকবে ভ্যাপসা গরমের অস্বস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০২

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে এখনই খুব একটা স্বস্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১৪ সেপেটম্বর) সংস্থাটি জানিয়েছে, বৃষ্টি বা মেঘলা আকাশ থাকা সত্ত্বেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, যার ফলে বাতাস ও আবহাওয়ায় ভ্যাপসা গরমের তীব্র অস্বস্তি বজায় থাকবে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, যেকোনো সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্নে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এবং এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এছাড়া আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল এবং গত ২৪ ঘণ্টায় সেখানে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো ধরনের সতর্কবার্তা বা সংকেত জারি করা হয়নি। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর