Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৮

ছবি: সংগৃহীত।

ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনায়েদ। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের বর্তমান ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নির্ধারিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ-প্রত্যাবর্তনের নিমিত্তে তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে ন্যস্ত করা হলো।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিজি পদ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনায়েদকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। নতুন দায়িত্ব পালনের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো