Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে তারেক রহমানের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭

গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য ও টিকাদান কর্মসূচি সম্প্রসারণসহ স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্ক সুজম্যানের এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি জানিয়েছেন।

বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

এ সময় জেলা ও থানা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা করা হয়।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ডিজিটাল জনস্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বৈঠকে মতবিনিময় করেন তারা।

বৈঠকে অর্থ ও পরিকল্পনাবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ তিতুমীর, জিয়া হায়দার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

সারাবাংলা/এমএমএইচ/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর